রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

“জয় বাংলা”শ্লোগান বাতিলের প্রতিবাদে শহরে ছাত্রনেতা সাব্বিরের  গণমিছিল

  • প্রকাশিত: ৭ নভেম্বর ২০২৪, ৪:২১ অপরাহ্ণ | আপডেট: ১ বছর আগে

নিজস্ব প্রতিবেদ:-

যে জয় বাংলা শ্লোগান দিয়ে স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ, কোমলমতি শিক্ষার্থীদের উপর ন্যাক্কারজনক হামলাসহ গত ১৫ বছরে সারা বাংলাদেশে যত অপরাধমূলক কর্মকান্ড শুরু এবং শেষ হয়েছে সেই জয় বাংলা শ্লোগানকে নিষিদ্ধের দাবিতে পার্বত্য রাঙামাটি শহরে গণমিছিল সমাবেশ করেছে ছাত্রদল, যুবদলসহ বিএনপি পরিবারের বিপুল সংখ্যক নেতাকর্মী।

রাঙামাটি জেলা ছাত্রদলের সভাপতি ফারুক হোসেন সাব্বিরের নেতৃত্বে সোমবার বিকেলে রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণ থেকে গণমিছিলটি শুরু করে রাঙামাটি-চট্টগ্রাম সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে পৌরসভা প্রাঙ্গনে সমাবেশে মিলিত হয়।

এই সময়ে  বক্তব্য রাখেন বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ।সমাবেশে বক্তারা বলেন, কোটা সংস্কার আন্দোলনে অসংখ্য ছাত্র-জনতার গণহত্যাকারী স্বৈরাচার খুনি  হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকরসহ তথাকথিত জয় বাংলা স্লোগান নিষিদ্ধ করতে হবে। জয় বাংলা শ্লোগান দিয়ে ছাত্র আন্দোলনে ছাত্রলীগ শিক্ষার্থীদের উপর ঝাপিয়ে পড়েছিলো।#

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...