বুধবার, ০৩ জুন, ২০২৬

কাপ্তাই লেকের পানি বিষয়ে পেশাদার সাংবাদিকরা প্রতি মুহুর্তে

  • প্রকাশিত: ২৪ আগস্ট ২০২৪, ১১:১৬ পূর্বাহ্ণ | আপডেট: ২ বছর আগে
শান্তি চাকমা :-কাপ্তাই লেকের পানি বিষয়ে কর্মরত পেশাদার সাংবাদিকরা প্রতি মুহুর্তে সর্বশেষ আপডেট নিউজ জানানোর চেষ্ঠা করে যাচ্ছে। সংবাদকর্মীদের কাছে অনেকে লেকের পানি সম্পর্কে জানতে চাই। তার কয়েকটি কারন আছে।
লেকের নিচে লক্ষ লক্ষ মানুষ বসবাস করে। এখানে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বানিজ্যিক এলাকাখ্যাত চট্টগ্রাম বন্দর, রাঙ্গুনিয়ার শষ্য ভান্ডার খ্যাত গুমাইবিলে সাড়ে ছয় হাজার হেক্টরের কৃষি জমি সহ রাঙ্গুনিয়ার পোমরা ও বোয়ালখালি উপজেলায় কর্ণফুলী নদীর পাড়ে ওয়াসার সর্ববৃহত প্রকল্প রয়েছে। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ শিল্প স্থাপনা রয়েছে।
লেকের পানি ছাড়লে নদী পাড়ের হাজার হাজার পরিবার ও কয়েক লক্ষ হেক্টর জমি তলিয়ে যাওয়ার আশঙ্কায় দিনাতিপাত করছে সাধারন মানুষ। ইতিমধ্যে গুমাইবিল গত এক সপ্তাহ যাবত রোপা আমন বন্যার পানিতে নিমজ্জিত আছে। এতে ধান গাছের ক্ষতি হলে কয়েক হাজার কৃষকের শতকোটি টাকা ক্ষতির মুখে পড়বে।
তাই কাপ্তাই লেকের পানি বিষয়ে চট্টগ্রাম, রাঙ্গুনিয়া, বোয়ালখালী, রাউজান, হাটহাজারী উপজেলার সাধারন মানুষের এত কৌতূহল।
ছবির ক্যাপশন: রাঙ্গুনিয়ার গুমাইবিলের রোপা ধান কয়েকফুট পানির নিচে নিমজ্জিত।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...