রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

অবশেষে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যালেন্সার অব্যাহতি

  • প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৪, ৭:১৩ পূর্বাহ্ণ | আপডেট: ২ বছর আগে

 

নিজস্ব প্রতিনিধি।  অবশেষে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যালেন্সার এর পদ থেকে অব্যাহতি । গত ১৮ আগষ্ট রাতে প্রফেসার ড.সেলিনা আকতার ভাইস চ্যালেন্সার স্বাক্ষরিত পদত্যাগপত্র প্রতিবেদকের হস্তান্তর হয়।

তিনি পদত্যাগপত্রে লিখেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শাখার ১৯/০৯/২০২২ তারিখের স্বারক নং-৩৭-০০-০০০০-০৭৬-১১-০০৩-১২-১৬২ এর প্রজ্ঞাপন অনুযায়ী আমি ২০/০৯/২০২২ তারিখে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যোগদান করি। বতমানে ব্যক্তিগত ও পারিবারিক কারনে আমি অনতিবিলম্বে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যালেন্সার এর পদ থেকে অব্যাহতি চাইছি।

অতএব আমার অব্যাহতিপত্র গ্রহন করে আমার মুল বিভাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ( ব্যবস্থাপনা) বিভাগে পুনরায় যোগদানের অনুমতি প্রদানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি । #

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...