নিজস্ব প্রতিনিধি:- রাঙামাটি পার্বত্য জেলায় শুভ আগমন করেন কাজী মোঃ ফজলুল করিম,বিপিএম-সেবা,(অতিরিক্ত আইজিপি),পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশ,ঢাকা অতিরিক্ত আইজিপি সোমবার ২ ফেব্রুয়ারি রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ অফিসার্স মেসে পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব,পিপিএম।
পরবর্তীতে পুলিশ অফিসার্স মেস প্রাঙ্গণে রাঙামাটি পার্বত্য জেলা পুলিশের একটি চৌকস দল অতিরিক্ত আইজিপিকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।