রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

বাংলাদেশের ইউএনডিপির আবাসিক প্রতিনিধি ও ইউএনডিপির টিম রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল পরিদর্শনে

  • প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৫, ৫:০৩ অপরাহ্ণ | আপডেট: ১২ মাস আগে
নিজস্ব প্রতিবেদক:-   ইউএনডিপি (UNDP), বাংলাদেশ এর সহোযোগিতায় বাংলাদেশে নিযুক্ত ডেনমার্ক, নরওয়ে , সুইডেন এর  রাষ্ট্রদূতগণ, বাংলাদেশের ইউএনডিপির আবাসিক প্রতিনিধি ও ইউএনডিপির একটি টিম আজ রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল পরিদর্শনে আসেন।২৯ এপ্রিল মঙ্গলবার সকালে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে পরির্দশন করেন
 অতিথিদের নিজ কার্যালয়ে উষ্ণ অভ্যর্থনা জানান সিভিল সার্জন কাম তত্ত্বাবধায়ক ডা: নূয়েন খীসা মহোদয় ও আবাসিক চিকিৎসক ডা: শওকত আকবর খান সহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ।
এ সময় পরিদর্শন টিম হাসপাতালের বর্জ্য যাতে সংক্রমণযুক্ত (বা সম্ভাব্য সংক্রমণযুক্ত) উপাদান থাকে সেগুলোর ব্যবস্থাপনা পদ্ধতি পরিদর্শন করেন। মেডিকেল বর্জ্য সংশ্লিষ্ট ওয়েইস্ট ম্যানেজমেন্ট প্ল্যান্ট ঘুরে দেখেন। প্ল্যান্টের কার্যাবলী দেখে সন্তুষ্টি প্রকাশ করেন।
এছাড়াও অতিথিগণ হাসপাতালের প্রতিটি বিভাগ ঘুরে দেখেন, নানান প্রতিকূলতা ও সীমাবদ্ধতার মধ্যেও রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের চিকিৎসা সেবা, পরিষ্কার – পরিচ্ছন্নতা, সেবা গ্রহীতাদের সন্তুষ্টি দেখে বিস্ময় প্রকাশ করেন।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...