রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

শাওন কি তবে গ্রেফতার হচ্ছেন?

  • প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৫, ৯:২৮ অপরাহ্ণ | আপডেট: ১২ মাস আগে
শাওনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। মঙ্গলবার ঢাকা মহানগর ১ম অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। মূলত পারিবারিক বিরোধের জেরে মামলা হয় শাওনের বিরুদ্ধে। এই অভিনেত্রীর দ্বিতীয় মা নিশি ইসলাম তাকে নির্যাতনের অভিযোগ এনে বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলায় শাওনের সঙ্গে ভাতের হোটেলের মালিকখ্যাত সাবেক ডিবি প্রধান হারুন-অর-রশিদসহ মোট ১২ জনকে আসামি করা হয়েছে।
সম্প্রতি প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন শাওনের দ্বিতীয় মা নিশি ইসলামকে নির্যাতনের বিষয়টি প্রকাশ্যে নিয়ে আসেন। এরপর থেকেই এই অভিনেত্রীকে ঘিরে চারিদিকে শুরু হতে থাকে নানা আলোচনা সমালোচনা। মামলাটির অভিযোগপত্রে বলা হয়, ২০২৪ সালের শুরুতে শাওনের বাবা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী বিয়ের জন্য ম্যারেজ মিডিয়ায় একটি বিজ্ঞাপন দেন। সেই সূত্রে পরিচয় হয় নিশি ইসলামের সঙ্গে পরবর্তীতে তারা বিয়েও করে নেন । বিষয়টি জানার পর শাওন তার বাবার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালান। এছাড়া শাওন ও তার ভাই-বোনেরা ক্ষমতার অপব্যবহার করে নিশিকে ছয় মাসের জন্য জেলে পাঠান বলেও উল্লেখ করা হয় এই অভিযোগে।
ইতিমধ্যে আদালতে হাজির হয়ে বাড্ডা থানার তৎকালীন দুই পুলিশ সদস্য নিশি ইসলামকে নির্যাতনের অভিযোগের সত্যতা স্বীকার করেছেন। এসময় তারা জানান, তৎকালীন ওসির নির্দেশে নিশি ইসলামকে আটক করে নির্যাতনে অংশ নেন তারা। তবে এদিন আদালতে মামলার প্রধান আসামী শাওনসহ অন্যরা উপস্থিত না হওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।
শাওন তার উদ্ভট কর্মকান্ডের জন্য যতটা না আলোচিত তার চেয়ে বেশি সমালোচিত সর্বমহলে। ফ্যাসিস্ট হাসিনার পক্ষ নিয়ে ফেসবুকে নানা পোষ্ট করে বিতর্কিত শাওন এবার পারিবারিক দ্বন্দ্বে গ্রেফতার হবার পথে।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...