রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

অবশেষে রাঙামাটি থেকে আ.লীগের সংরক্ষিত মহিলা এমপি হতে যাচ্ছেন জ্বরতী তংঞ্চজ্ঞ্যা ।

  • প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১২:১০ অপরাহ্ণ | আপডেট: ২ বছর আগে

 

নিজস্ব প্রতিনিধি ,রাঙামাটি। দ্বাদশ জাতীয় সংসদের ৪৮টি সংরক্ষিত মহিলা আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে গণমাধ্যমে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে কেন্দ্রীয় আওয়ামী লীগ। চূড়ান্ত তালিকায় থাকা ৪৮টি আসনের মধ্যে তিন পার্বত্য জেলা থেকে রাঙামাটি আসনে জ্বরতী তঞ্চঙ্গ্যাঁর নাম প্রকাশ করা হয়েছে। জ্বরতী তঞ্চঙ্গ্যাঁ রাঙামাটি সদর উপজেলার ১ নম্বর জীবতলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন। তার স্বামী তরুন কান্তি তঞ্চঙ্গ্যাঁ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন। জ্বরতীর শ্বশুর ও তরুন কান্তির পিতা হেডম্যান যতীন তঞ্চঙ্গ্যা জেলা আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য। রাঙামাটি সদর উপজেলা আওয়ামী লীগের শীর্ষনেতা এসব তথ্য জানিয়েছেন।

এদিকে, বিকেলে কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বুধবার দুপুর ১২টায় বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা। তবে তিন পার্বত্য জেলা থেকে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেত্রীরা সংরক্ষিত মহিলা আসনের এমপি মনোনয়নের জন্য আলোচনায় থাকলেও অনেকটা আলোচনার বাহিরে থেকেও মনোনয়ন বোর্ডের চূড়ান্ত তালিকায় স্থান পেয়েছে জ্বরতী তঞ্চঙ্গ্যাঁর নাম। এটিকে চমক হিসাবে দেখছেন জেলার আওয়ামী পরিবারের অনেকেই।

উল্লেখ্য জ্বরতী তঞ্চঙ্গ্যাঁ ২০১১-২০১৮ সাল পর্যন্ত  জীবতলী ইউপির  আওয়ামীগের সাধারণ সম্পাদিকা এখনো বহাল রয়েছে বলে জানাগেছে ।

#

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...