নিজস্ব প্রতিনিধিঃ সোমবার (২৫ ডিসেম্বর) বিলাইছড়ির পাংখোয়া পাড়ায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন উৎসবমূখর পরিবেশে উদযাপন করা হয়েছে। বড়দিন উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
এ সময় আরও উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, বিলাইছড়ি জোনের জোন কমান্ডার লে: কর্ণেল রিফায়েত করিম চৌধুরী পি এস সি, জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া, বিলাইছড়ি উপজেলা চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা, উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি অভিলাষ তঞ্চঙ্গ্যা, পাংখোয়া পাড়া হেডম্যান এঙলিয়ানা পাংখোয়া প্রমুখ।
আলোচনা সভার শেষে বড়দিনের কেক কাটা হয় এবং পাংখোয়া সম্প্রদায়ের শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। এর আগে শুরুতে বেলুন ও পায়রা উড়িয়ে বড় দিনের দিনব্যাপী বর্ণাঢ্য উৎসবের উদ্বোধন করেন প্রধান অতিথি দীপংকর তালুকদার । #