রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

সমাবেশের ওপর সংবিধান পরিপন্থী নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে: ইউপিডিএফ

  • প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২৩, ৮:৫৭ পূর্বাহ্ণ | আপডেট: ২ বছর আগে

 

প্রেস বিজ্ঞপ্তি

ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)—এর সহসভাপতি নতুন কুমার চাকমা গতকাল স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের জারী করা সভা সমাবেশের ওপর নিষেধাজ্ঞাকে সংবিধান-স্বীকৃত মৌলিক অধিকারের পরিপন্থী ও গণবিরোধী আখ্যায়িত করে অবিলম্বে এই ঘোষণা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

এই ঘোষণা সরকারের চরম ফ্যাসিস্ট ও অগণতান্ত্রিক মানসিকতার বহিঃপ্রকাশ আখ্যায়িত করে আজ ১৫ ডিসেম্বর ২০২৩, শুক্রবার এক বিবৃতিতে তিনি বলেন, ‘দেশের প্রত্যেক নাগরিকের সভা সমাবেশের মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ ও ন্যায্য দাবি তুলে ধরার অধিকার রয়েছে।’

যারা নির্বাচনের অজুহাতে জনগণের এই অধিকার ক্ষুণ্ণ করতে চায় তারা জনগণের বন্ধু হতে পারে না বলে তিনি মন্তব্য করেন।

বার্তা প্রেরক নিরন চাকমা,প্রচার ও প্রকাশনা বিভাগ,ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।

 

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...