রাঙামাটি প্রতিনিধি:-
কাউখালী উপজেলার বেতবুনিয়াতে ৭৪ লিটার চোলাই মদসহ সাজ্জাদুল ইসলাম ইমন (২৩) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে সিএনজিচালিত অটোরিকশায় করে চোলাই মদ পাচার কালে তাকে আটক করা হয়। এসময় জব্দ করা হয় চোলাই মদ পাচারের কাজে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা।
আটককৃত সাজ্জাদুল চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার উত্তর পাইন্দা গ্রামের নুরু নবীর ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্ততে এসআই (নিঃ) সোহেল মোল্লা সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মাদক উদ্ধার অভিযানকরাকালীন সময়ে সোমবার দুপুর আড়াইটার সময় উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের পশ্চিম মনাইপাড়া প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় সড়কে একটি সিএনজিচালিত অটোরিকশা তল্লাশি করে ৭৪ লিটার চোলাই মদ পাওয়া যায়। এসময় সিএনজি চালক সাজ্জাদুল ইসলাম ইমনকে আটককরা হয়। জব্দ করা হয় পাচারের কাজে ব্যবহৃত গাড়িটি।
কাউখালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এনামুল হক চৌধুরী জানান, কাউখালী থানা পুলিশ মাদকের বিরুদ্ধে কোন ছাড় দিবেনা। আটককৃতর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ২৪(খ)/৩৮/৪১ রুজু করা হয়। আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হইবে