পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান সাথে ভাইস-চ্যান্সেলর তাদের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১:০৮ অপরাহ্ণ |
আপডেট: ২ মাস আগে
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান আজ শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন ও প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান সাথে তাঁদের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
তিনি রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলমান একাডেমিক ও প্রশাসনিক অগ্রগতি সম্পর্কে মন্ত্রী ও প্রতিমন্ত্রী মহোদয়কে অবহিত করেন এবং রাবিপ্রবি’র স্মারক তুলে দেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম পরিদর্শনের জন্য তাঁদেরকে স্বাগত জানান।প্রেস বিজ্ঞপ্তি