নিজস্ব প্রতিনিধি: রাঙামাটি জেনারেল হাসপাতালে (স্থাস্থ্য বিভাগে) বিভিন্ন অনিয়মের অভিযোগে অভিযান দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে দুদকের রাঙামাটি জেলা সমন্বিত কার্যালয় এ অভিযান পরিচালনা করে।
অভিযান পরিচালনা করেন- রাঙামাটি দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক আহম্মদ ফরহাদ হোসেন, উপসহকারী পরিচালক মো. বোরহান উদ্দিন, সহকারী পরিদর্শক মো. আবু সাদেক।
এ সময় উপস্থিত ছিলেন রাঙামাটির সিভিল সার্জন ডা. নূয়েন খীসা, জেনারেল হাসপাতালের আবাসিক প্রধান ডা. শওকত আকবর।
দুদক কর্মকর্তারা জেনারেল হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং ওষুধ সরবহার, চিকিৎসক ও কর্মচারীদের অনুপস্থিতির বিষয়টিতে অসঙ্গতি পান।
রাঙামাটি দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক আহম্মদ ফরহাদ হোসেন বলেন, হট লাইনে বিভিন্ন বিষয়ে অভিযোগের পরিপ্রেক্ষিতে সদর হাসপাতালে আমাদের এ অভিযান। অনেক চিকিৎসক কর্মকর্তাও কমাচারী উপস্থিতিতে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগের বিষয়গুলো অধিকাংশ সত্যতা পাওয়া গেছে এবং পরে প্রধান কার্যালয়ে তথ্য পাঠানো হবে।#