শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ অতি:সচিব রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল পরিদর্শন

  • প্রকাশিত: ৫ জানুয়ারি ২০২৬, ৪:৫৩ অপরাহ্ণ | আপডেট: ৩ মাস আগে

নিজস্ব প্রতিনিধি:- অতিরিক্ত সচিব স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, মোহাম্মাদ আবদুস সালাম খানের নেতৃত্বে মন্ত্রণালয়ের গঠিত কমিটির রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল পরিদর্শন  রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের জরায়ু মুখ ও স্তন ক্যান্সার স্ক্যানিং কার্যক্রম পরিদর্শন করেছেন। জরায়ু মুখ ও স্তন ক্যান্সার স্ক্যানিং কার্যক্রম পরিদর্শনের জন্য গঠিত মন্ত্রণালয়ের কমিটি এ পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন। অতিরিক্ত সচিব, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ  মোহাম্মদ আবদুস সালাম খানের নেতৃত্বে গঠিত কমিটি গতকাল সকালে এ পরিদর্শন করেন। পাশাপাশি হাসপাতালের স্বাস্থ্য সেবা কার্যক্রম পরিদর্শন করা হয়। গুরুত্বপূর্ণ দিকনির্দেশনার পাশাপাশি স্বাস্থ্য সেবা কার্যক্রম আগের চেয়েও উন্নতির জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানানো হয়। পরিদর্শনে যুগ্ম সচিব, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ  , যুগ্ম সচিব, বাজেট, অর্থ বিভাগ  উপস্থিত ছিলেন। পরিদর্শনে আসা সন্মানিত অতিথিদের রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে স্বাগত জানান সিভিল সার্জন কাম তত্ত্বাবধায়ক ডা: নূয়েন খীসা । সিভিল সার্জন  পরিদর্শনে আসা সন্মানিত অতিথিদের হাসপাতালের কার্যক্রম ঘুরে দেখান।

এ সময় উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডা: শওকত আকবর খান  ডা: তাহমিনা দেওয়ান অভি , কনসালটেন্ট, রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল সহ মন্ত্রণালয় ও জেনারেল হাসপাতাল, রাঙ্গামাটির কর্মকর্তা – কর্মচারীবৃন্দ।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...