শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

রাষ্ট্রবিরোধী দুস্কৃতিকারীগণ ছাত্র,পুলিশ ও সাংবাদিক হত্যা এবং রাষ্ট্রীয় সম্পত্তি বিনষ্টকারীদের বিচার ৬ দফাদাবীতে মানববন্ধন,

  • প্রকাশিত: ২৮ জুলাই ২০২৪, ৯:০৪ পূর্বাহ্ণ | আপডেট: ২ বছর আগে

নিজস্ব প্রতিবেদক।  রাষ্ট্রবিরোধী দুস্কৃতিকারী ছাত্র,পুলিশ ও সাংবাদিক হত্যা এবং রাষ্ট্রীয় সম্পত্তি বিনষ্টকারীদের বিচার ৬ দফাদাবীতে মানববন্ধন করেছে বঙ্গবন্ধু আইনজীবি পরিষদ রাঙামাটি।

দেশের চলমান পরিস্থিতিতে দুষ্কৃতকারিদের দ্রুত বিচারের দাবিতে রাঙামাটি শহরে মানববন্ধন করেছে সরকার সমর্থক আইনজীবিরা। রাষ্ট্রবিরোধী দুষ্কৃতকারী কর্তৃক ছাত্র, পুলিশ, সাংবাদিক হত্যা এবং রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টকারীদের বিচারের দাবিতে এই মানববন্ধনের আয়োজন করে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ। রোববার (২৮ জুলাই) সকালে জেলা ও দায়রা জজ প্রবেশ  সামনে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সংসদ সদস্য দীপংকর তালুকদার, রাঙামাটি জেলা বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি ও পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট রফিকুল ইসলামের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক রাজীব চাকমা, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট সাইফুল ইসলাম অভি, জেলা আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক বিপ্লব চাকমা, অ্যাডভোকেট দর্শন চাকমা ও তোষণ চাকমা প্রমুখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

 

সাম্প্রতিক সময়ে রাজধানী ঢাকাসহ সারাদেশে রাষ্ট্রবিরোধী দুস্কৃতিকারী যে সকল হত্যাকান্ড সংঘটিত হয়েছে নিহতদের ব্যাক্তি গণের অত্নার শান্তি ,সদগতি এবং মাগফেরাত কামনা করছি। শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।উল্লেখিত হত্যাকান্ড এবং রাষ্ট্রবিরোধী দুস্কৃতিকারীরা রাষ্ট্রীয় সম্পত্তি বিনষ্টকরনের তীব্র প্রতিবাদ জানিয়েছে। এবং তাদের আইনের আওতায় এনে বিচারের নিম্মলিখিত ৬ দফা দাবী হল ।

১।সাম্প্রতকিকালে সংঘটিত হত্যাকান্ড এবং রাষ্ট্রবিরোধী কাযক্রমে সুষ্ট ও যথাযথ বিচার নিশ্চিতকরণকল্পে বিশেষ আইন প্রণয়ন করা । (২) সংঘটিত অপরাধসমুহ চিন্থিত করে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অপরাধের সহিত জড়িত ছিল তাদের সবাইকে ( যেমন: যারা সরাসরি জড়িত,নিদেশ দাতা ,ষড়যন্ত্রকারী ,অথযোগকারী , সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে উস্কানীদাতা ইত্যাদি) (৩) সম্পুণ বিষয়টি তদন্তের  জন্য একটি বিশেষ তদন্ত সংস্থা সুজন করা,যাতে ওই সংস্থা বিশেষ গুরুত্ব দিয়ে সংঘটিত সকল অপরাধের তদন্ত সুনিদিষ্ট সময়ের মধ্যে নিশ্চিত করা ।( ৪) বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে নিদিষ্ট সময়ের মধ্যে বিচার কায সম্পাদন করা (৫) দোষীদের ব্যক্তিদের সম্পত্তি বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় ক্ষতিপুরণ আদায়  নিশ্চিত করা। (৬) উক্ত বিশেষ আইনের মাধ্যমে বিষয়টিকে বিচারের আওতায় এনে দৃষ্ট্রান্তমুলুক শান্তি নিশ্চিত করা । যাতে ভবিষতে কোন দুস্কৃতিকারী এই ধরনের রাষ্ট্রীয় বিরোধী অপরাধ করতে সাহস না করে এবং এরুপ অপরাধ করলেও দাবীকৃত বিশেষ আইন দ্বারা তাদের বিরুদ্ধে  শাস্তি নিশ্চিত করা ।#

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...