নিজস্ব প্রতিনিধি:-  রাঙ্গামাটি পুরাতন বাস ষ্টেশনে  ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি যাত্রীবাহী বাস, ৫টি দোকান  আগুনে পুড়ে ভষ্মীভূত হয়েছে। এতে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।রোববার ভোররাতে ৩.৪৫ মিনিটে এই ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, রোববার ভোররাত আনুমানিক সাড়ে তিন ঘটিকার দিকে পুরাতন বাস স্টেশন এলাকার খাগড়াছড়ি, বান্দরবান বাস কাউন্টারের পাশের একটি ফার্নিচারের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন ভয়াবহ আকার ধারণ করে এবং পাশের তিনটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। পুড়ে যাওয়া সকল দোকানপাট রাঙ্গামাটি Ñচট্টগ্রাম মোটর সমিতির জায়গায় ভাড়া প্রদান করেছে।

এসময় বাস ষ্টেশন পার্কিং করে রাখা দুর পালার তিনটি যাত্রীবাহি বাসে আগুন লেগে ক্ষতিগ্রুস্ত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস  প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে । আগুন নিয়ন্ত্রণে আসার আগেই যানবাহন, দোকান ও বসতবাড়িটি সম্পূর্ণ পুড়ে যায়। অগ্নিকাণ্ডের সময় বাস স্টেশন এলাকায় শ্রমিক ও ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা জানায়, ছোটনের জেনেরেটর দোকানে ২৫ লক্ষাধিক টাকা,জাহাঙ্গীর বেতের গগোডাউনে তিন লক্ষাধিক টাকা, বেলাল বাসের বেটারী ও ওয়ারিং দোকানে ৫ লক্ষাধিক টাকা ও দীন ইসলাম ফার্নিসার কারখায় প্রায় ১৫ লক্ষাধিক টাকা ক্ষতি হয়। দোকান ঘর, বিভিন্ন মালামাল, নগদ টাকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে।  পুড়ে যাওয়া বাস চট্ট মেট্রো-জ-০৪-০১১৮চট্ট মেট্রো-জ-০০৬২ চট্ট মেট্রো-জ-০৪-০০১৪।

ক্ষতিগ্রস্ত বাস শ্রমিকরা বলেন, প্রতিদিনের মত রোটেশনে সকালে খাগড়াছড়ি, বান্দরবান জেলায় যাওয়ার জন্য বাসগুলো কাউন্টারের সামনে রাখা হয়।

রাঙ্গামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো.মুরশেদুল ইসলাম জানায়, ভোররাতে প্রায় ৩টা ৫৫ মিনিটে আগুন লাগার ষিয়ে খবর পেয়েছি। খবর পাওয়ার সাথে সাথে প্রস্তুত হয়ে আমরা ঘটনাস্থলে পৌছে আগুন নিভানোর চেষ্টা করি। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে  আসি।

তিনি সাংবাদিকদের বলেন, প্রাথমিকভাবে আমরা জানতে পারি পুড়ে যাওয়া ফার্নিসার দোকানের কর্মচারী রাতে মশার কয়েল জ্বালিয়ে ঘুমিয়েছে। ধারণা করছি তার কয়েল থেকেই আগুনের সূত্রপাত হয়।  তদন্ত শেষে প্রকৃত কারণ উদঘাটনে জানা যাবে।

উল্লেখ্য, আগুনে পুড়ে যাওয়া সকল দোকানপাট রাঙ্গামাটি Ñচট্টগ্রাম মোটর সমিতির জায়গায় ভাড়া প্রদান করেছে।

#