বিশেষ প্রতিবেদক: একজন নারী কতটা অসহায় হয়ে পড়লে স্বামীর বিরুদ্ধে জিডি করতে বাধ্য হলেন? নাকি ক্ষমতা পেয়ে স্বামীর ওপর ক্ষমতার প্রভাব খাটালেন? তা তারা স্বামী স্ত্রী ভালোই বলতে পারবেন।
আমরা আম জনতা এ নিয়ে বেশ বিব্রত! ঠিক তদ্রুপ খাগড়াছড়িবাসী কতটা বিব্রত হলে একজন পাজেপ চেয়ারম্যানের বিরুদ্ধে অবস্থান নিতে বাধ্য হয়। যারা এমন ব্যক্তিনীকে চেয়ারম্যান পদে আসীন করেছেন, আপনাদের প্রতি অনুরোধ, সাম্প্রদায়িক সম্প্রীতির স্বার্থে জেলার এমন একটি গুরুত্বপূর্ণ পদ হতে এ অযোগ্য, প্রশ্নবিদ্ধ নারীকে অন্তত: দ্রুত প্রত্যাহার করে নিন। অল্প সময়ে পুরো পরিষদকে কলুষিত করে ফেলেছে। আর কতটুকু পঁচন হলে জাগ্রত হবে রাষ্ট্র? জিডির তথ্যমতে স্ত্রীর চেয়ে স্বামী বয়সে ৫বছরের ছোট। আবার পরিষদের দুয়েকজন সদস্যের চেয়ে চেয়ারম্যান বয়সে এগিয়ে থাকলেও দুজন সাবেক প্রিন্সিপালও জিরুনা ত্রিপুরার পারিষদবর্গের সদস্য। যা বিব্রতকর!