রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

খাদে পড়ল রাঙামাটির তিন উপজেলার নতুন বইভর্তি ট্রাক

  • প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০২৩, ৪:৫২ অপরাহ্ণ | আপডেট: ২ বছর আগে

    নিজস্ব প্রতিনিধি ।

রাঙামাটির তিন উপজেলার বই ভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে। বুধবার সকাল ১১টার দিকে নানিয়ারচর উপজেলার নানাক্রুম কুকুরমারা এলাকায় এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম থেকে বইগুলো নানিয়ারচর উপজেলা সদরে নেওয়া হচ্ছিল। ট্রাকটিতে নানিয়াচর, লংগদু ও বাঘাইছড়ি উপজেলার ৯ হাজার ৮৩৩টি বই ছিল। দুর্ঘটনায় ট্রাকের সামনের অংশ ভেঙে আংশিক ক্ষতি হয়েছে। দুর্ঘটনার পর পর চালক-হেলপার পালিয়ে গেছে।

বই নিয়ে উল্টে যাওয়া ট্রাক।

বই নিয়ে উল্টে যাওয়া ট্রাক।

নানিয়ারচর থানার উপ-পরিদর্শক মাহবুব আলম বলেন, আমরা একটি ট্রাক খাদে পড়ার খবর পেয়ে ঘটাস্থলে যাই। গাড়ির সামনে আংশিক ক্ষতি হয়েছে।প্রাথমিক বিদ্যালয় এর বইগুলো অন্য ট্রাকে করে গন্তব্যে নেওয়া হচ্ছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাপসী চাকমা বলেন, বইয়ের তেমন ক্ষয়ক্ষতি হয়নি। বইগুলো আরেকটি ট্রাকের মাধ্যমে উপজেলায় আনা হয়েছে।#

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...