নিজস্ব প্রতিনিধি:- কাপ্তাই হ্রদে অবৈধ মাছ শিকার দায়ে দুইজনকে আটক করেছে নৌপুলিশ । আটক ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে। কাপ্তাই হ্রদে তিনমাস মাছ ধরা নিষেধজ্ঞা থাকলেও অবৈধ মাছ শিকার বন্দ করতে হ্রদে নৌপুলিশ টহল জোরদার করা হয়েছে বলে জানাগেছে।
গত ১৯ মে সোমবার সকাল ০৯.৩০ ঘটিকার সময় রাঙ্গামাটি নৌ পুলিশ ফাঁড়ী কতৃক রাঙ্গামাটি কাপ্তাই লেকে অভিযান পরিচালনা করিয়া রাঙ্গামাটি কাপ্তাই লেকে পৌরসভাস্হ পর্যটন সংলগ্ন এলাকায় মাছ ধরার সময় একটি ইঞ্জিন চালিত বোট এবং জালসহ ১।মো:ওহিদুল(৪২) পিতা মৃত ইদ্রিস আলী ২।জিল্লুর রহমান (৪৫) পিতা মনতাজ আলী উভয় সাং-শরিয়ত পুর ১ নং ওয়াড পৌরসভা থানা কোতোয়ালি জেলা রাঙ্গামাটিদের কে আটক করা হয়।
এ বিষয়ে রাঙ্গামাটি নৌ পুলিশ ফাঁড়ীর ওসি ইনচার্জ মো,আব্দুর রউফ জানান, এএসআই/নাঈমুল হক বাদী হইয়া এজাহার দায়ের করিলে কোতোয়ালি থানার মামলা নং-১১তাং-১৯/০৫/২৫ ধারা ১৯৫০ সালের মৎস্য সুরক্ষা সংরক্ষণ আইন ৫(১) রুজু করা হয়।আটককৃত আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে। কাপ্তাই লেকে মাছ ধরা নিষিদ্ধ কালিন সময়ে নৌ পুলিশ দিবারাত্রি টহল ও অভিযান পরিচালনা করিয়া আসিতেছে।
উল্লেখ্য যে, প্রতিবছর কাপ্তাই হ্রদের মৎস্য সম্পদের সুষ্ঠু প্রজনন, বংশবৃদ্ধি, মজুত ও হ্রদের ভারসাম্য রক্ষার স্বার্থে প্রতিবছরের মতো এবছরও ১ মে থেকে কাপ্তাই হ্রদে মৎস্য শিকারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ৩১ জুলাই তিন মাস দক্ষিণ এশিয়ার বৃহত্তম ৭২৫ বর্গ কিলোমিটার এ হ্রদে সব ধরনের মাছ আহরণ, বাজারজাত ও পরিবহনের ওপর নিষেধজ্ঞা বহাল থাকবে।