শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

রাঙামাটি ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ

  • প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৪, ১:৫৯ অপরাহ্ণ | আপডেট: ২ বছর আগে

নিজস্ব প্রতিবেদক: রাঙামাটি শহরে সোনালী ব্যাংক নিউ কোর্ট বিল্ডিং শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার  মো:রফিকুল ইসলাম (৫০) এক ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২০ অক্টোবর) সন্ধ্যার দিকে রাঙামাটির কোতোয়ালি থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। জানা গেছে, রফিকুল ইসলাম সোনালী ব্যাংক পিএলসি রাঙামাটি জেলা শহরের নিউ কোর্ট বিল্ডিং শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার। তার বাড়ি রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নে। চাকরির সুবাধে তিনি ব্যাংক ভবনের চতুর্থ তলার একটি রুমে থাকতেন। তিনি বিগত প্রায় দেড় বছর ধরে এই শাখায় কর্মরত আছেন। প্রাথমিকভাবে ব্যাংক কর্মকর্তারা জানান, পারিবারিক কারণে মানসিকভাবে হতাশাগ্রস্ত ছিলেন রফিকুল ইসলাম।

কয়েকজন সোনালী ব্যাংকের ষ্টাফ জানায় দ্বিতীয়বার যোগদান করার পর তিনি কেমন গম্ভীর থাকতেন তেমন কারো সাথে কথা বলতো কম।  ২০৩৩ সাল পর্যন্ত তার কর্মজীবন ছিল। রোববার দুপুরে ব্যাংক থেকে চার তলায় মেসে সবাই এক সঙ্গে খাবার খেয়েছে পরে তিনি চারতলা থেকে আর নামেনি।  ধারণা করা হচ্ছে, আনুমানিক দুপুর ২টা থেকে ২.৪মিনিটের মধ্যে আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে থানার এসআই উপ পরিদর্শক (এসআই) রূপক কর্মকার  । সোনালী ব্যাংক পিএলসি রাঙামাটি নিউ কোর্ট বিল্ডিং শাখার প্রিন্সিপাল অফিসার মো:শাহদুল্লাহসহ কয়েকজন জুনিয়ার অফিসার বলেন, বিকালের দিকে আমরা তার মরদেহ ঝুলে থাকার খবর পাই। পরে কোতয়ালী থানায় পুলিশকে জানানো হয়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরিবারকে জানানো হয়েছে। ঘটনাস্থলে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করছেন ।রাঙামাটি কোতোয়ালি থানার উপ পরিদর্শক (এসআই) রূপক কর্মকার জানান, মরদেহ ঝুলন্ত অবস্থা থেকে উদ্ধার করে মর্গে নিয়ে রাখা হবে। সোমবার ময়নাতদন্ত সম্পন্ন শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহেদ উদ্দিন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাত দন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...