শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কারবারীসহ ১০ আসামী গ্রেফতার

  • প্রকাশিত: ৬ এপ্রিল ২০২৬, ৩:২৭ পূর্বাহ্ণ | আপডেট: ২ সপ্তাহ আগে
রাঙ্গামাটি প্রতিদিন ডেস্ক:-রাঙ্গামাটি শহরে মাদকবিরোধী বিশেষ অভিযানে একাধিক মামলার আসামী, মাদক কারবারী ও মাদক সেবীসহ মোট ১০ জনকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ।

সোমবার (০৬ এপ্রিল ২০২৬) রাতে জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব (পিপিএম)-এর নির্দেশনায় এবং কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীন-এর নেতৃত্বে থানা পুলিশের একটি আভিযানিক দল শহরের রিজার্ভ বাজার, ভেদভেদী বাজারসহ বিভিন্ন মাদক স্পটে এ অভিযান পরিচালনা করে।

অভিযানে গ্রেফতারকৃতরা হলেন— মোঃ আনোয়ার হোসেন (২৬), শিবাশীষ দত্ত (৫০), নাছির উদ্দিন (৪৫), জাহিদুল আলম (৩৫), ইরিন চাকমা (২২), ইমন চাকমা (১৯), সুশান্ত চাকমা (১৮), রনেল চাকমা (২২), মোঃ আকাশ (২২) এবং মিল্টন বিশ্বাস (৪০)।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে একাধিক মামলার আসামী ছাড়াও মাদক কারবারী ও মাদক সেবী রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।#

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...