শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: ৩০ মার্চ ২০২৬, ৬:৩০ অপরাহ্ণ | আপডেট: ৩ সপ্তাহ আগে

রাঙ্গামাটি প্রতিদিন ডেস্ক:-  রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত। আজ ৩০ মার্চ ২০২৬ রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ লাইন্সে রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার  মুহম্মদ আব্দুর রকিব পিপিএম । সভা সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ ) মোঃ ইকবাল হোছাইন, পিপিএম । সভায় সকল পদ-মর্যাদার পুলিশ সদস্যগণ পুলিশ সুপার নিকট নানাবিধ সমস্যা তুলে ধরেন এবং পুলিশ সুপার  অত্যন্ত মনোযোগ সহকারে বিভিন্ন ইউনিট থেকে আগত পুলিশ সদস্যদের সমস্যার কথা শোনেন।

এ সময় তিনি কিছু সমস্যার তাৎক্ষণিক সমাধান করেন এবং অন্যান্য সমস্যার দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। কল্যাণ সভায় পুলিশ সুপার উপস্থিত অফিসার ও ফোর্সদের উত্তম পোশাক পরিধান, নৈতিক স্খলন রোধ প্রশাসনিক বিষয়ে শৃঙ্খলা দক্ষতা কর্তৃপক্ষের আদেশ নির্দেশ ও নিয়ন্ত্রণ বুদ্ধিমত্তা সুরক্ষা নিরাপত্তা এবং সকলের উপর অর্পিত দায়িত্ব পেশাদারিত্বের সহিত যথাযথভাবে পালনসহ সার্বিক বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় পুলিশ সুপার মহোদয় বিগত মাসের ভালো কাজের স্বীকৃতি স্বরূপ অফিসার ও ফোর্সকে নগদ অর্থ পুরস্কার প্রদান করেন। সভায় রাঙ্গামাটি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সকল পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...