শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

রাঙামাটির বাঘাইছড়িতে আঞ্চলিক দুই দলের ব্যাপক গোলাগুলি !

  • প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ৪:১২ অপরাহ্ণ | আপডেট: ২ মাস আগে
  নিজস্ব প্রতিনিধি:- রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের দুর্গম ভুয়াছড়ি এলাকায় মিতিঙ্গাছড়ি পাড়ায় পাহাড়ের দুই আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ) ও জুম্ম লিবারেশন আর্মি (জেএলএ)র মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেড় ঘন্টা ধরে গোলাগুলির ঘটনা ঘটেছে বলে  এলাকাবাসী সুত্রে জানা গেছে।
মাসালং বাজার থেকে প্রায় ১৪ কিলোমিটার উত্তরে দুর্গম ভূয়াছড়ি এলাকার ওপরে মিতিংগাছড়ি নামক স্থানে এ গোলাগুলি শুরু হয় । বিকালে দিকে গোলাগুলি শুরু হয় সন্ধ্যার পরে গোয়েন্দা সুত্রে খবর নিশ্চিত হয়।
ঘণ্টাব্যাপী চলা এই বন্দুক যুদ্ধে উভয় পক্ষের মধ্যে আনুমানিক ৭শ থেকে ৮শ রাউন্ড গুলি বিনিময় হয়েছে।তবে এখন পর্যন্ত হতাহতের কোনো নিশ্চিত তথ্য পাওয়া না গেলেও জেএলএ দাবি করেছে একজন ইউপিডিএফ সদস্য গুলিতে নিহত হয়েছে। গুলাগুলির ঘটনায় পুরো এলাকায় চরম আতংক আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
সন্ধ্যার পর রাতেও পুনরায় সংঘর্ষে জড়িয়েছে দুই গ্রুপ।নিরাপত্তা বাহিনী ওই অঞ্চলে এখনো পৌঁছায়নি। তারা  আপতত: পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...