নিজস্ব প্রতিবেদক: রাঙামাটি ফ্যাসিবাদের মুর্তি অপসারণের দাবীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। রাঙামাটিতে শেখ মুজিবের ভাস্কর্য ভেঙ্গে ফেলার দাবীতে বিক্ষোভ সমাবেশ করছে রাঙামাটি ফ্যাসিবাদ বৈষম্য বিরোধী ছাত্র জনতার একাংশ । ১৩ মে মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় বনরুপা পেট্রোল পাম্প হতে বিক্ষোভ মিছিলটি জেলা পরিষদে ক্যাম্পাসে শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখেন,ইরফানুল হক,স্বরজিৎ চাকমা, তামিম,ঈমাম হোসেন ও রাকিব হাসানসহ আরো অনেকেই ।
বক্তব্যরা বলেন,আগামী এক সপ্তাহের মধ্যে বঙ্গবন্ধু মুর্তি সরিয়ে না নিলে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতা নিজেরা স্ব-উদ্যোগে ভেঙ্গে ফেলবে । জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার উদ্দেশ্য করে বলেন, জেলা পরিষদের প্রায় সাড়ে ৮ কোটি টাকা ব্যয়ে নির্মিতফ্যাসিবাদের মুর্তি অপসারণের দাবী জানায়,তাই অতি দ্রুত বঙ্গবন্ধুর ভাস্কর্য্য অপসারণ করা না হলে আমরা নিজেরা ভাঙ্গতে বাধ্য হবো।
