নিজস্ব প্রতিবেদক -রাঙামাটি পার্বত্য জেলায় আগমন করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড.মোঃ জিয়াউদ্দীন। মঙ্গলবার ২৪ ডিসেম্বর সকালে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার রাঙামাটির সার্কিট হাউজে পৌঁছালে ফুলেল শুভেচ্ছা জানান রাঙামাটি পার্বত্য জেলার জেলাপ্রশাসক মোহাম্মদ হাবিবুল্লাহ রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার ড.এস এম ফরহাদ হোসেন,এসময় রাঙামাটি জেলা পুলিশের চৌকস দল কর্তৃক চট্টগ্রাম বিভাগীয় কমিশনারকে গার্ড অব অনার প্রদান করা করেন। এসময় রাঙামাটি পার্বত্য জেলার সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।