সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

বাঘাইছড়িতে ফের পাহাড় ধসঃ

  • প্রকাশিত: ২২ আগস্ট ২০২৪, ৪:০৬ অপরাহ্ণ | আপডেট: ২ বছর আগে

নিজস্ব প্রতিনিধি।  রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা-বাঘাইহাট সড়কে আবারও পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে করে বন্ধ হয়ে আছে যান চলাচল। বৃহস্পতিবার সকালে বাঘাইছড়ির মারিশ্যা-বাঘাইহাট সড়কের প্রশিক্ষণটিলা নামক এলাকায় পাহাড় ধসের ঘটনায় যান চলাচল বন্ধ রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে সড়ক ও জনপথ (সওজ) খাগড়াছড়ি বিভাগের নির্বাহী প্রকৌশলী মাকসুদুর রহমান বলেন, একটু আগে আবারও বাঘাইছড়ির মারিশ্যা সড়কের প্রশিক্ষণ টিলা নামক এলাকায় সড়কের পাহাড় ধসে যানচলাচল বন্ধ রয়েছে। সড়ক বিভাগের লোকজন যাচ্ছে হয়তো সড়ক থেকে মাটি সরাতে ঘন্টাখানিক সময় লাগতে পারে।#

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...