রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

রাঙামাটিতে অর্থ বরাদ্দের তালিকায় ৪৪ ব্যক্তি ১কোটি ২২ লক্ষ ২০ হাজার টাকা।

  • প্রকাশিত: ২৭ মার্চ ২০২৫, ২:২২ অপরাহ্ণ | আপডেট: ১ বছর আগে

নিজস্ব প্রতিনিধি:  রাঙামাটিতে  অর্থ বরাদ্দের তালিকার ব্যবচ্ছেদ রাঙ্গামাটি জেলা পরিষদের মাধ্যমে বণ্টনের জন্য পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় থেকে আপদকালীন পরিস্থিতি মোকাবেলায় ৪৪ ব্যক্তি/প্রতিষ্ঠানকে ১ কোটি ২২ লাখ ২০ হাজার টাকা বরাদ্দ দিয়ে তালিকা প্রকাশ করেছে ২৫ মার্চ ২০২৫। তালিকায় থাকা ৪৪ ব্যক্তি/প্রতিষ্ঠানের তালিকা পর্যবেক্ষণ করে দেখা যায় চাকমা ৩৭ (৮৪.০৯%), বাঙালি ৪ (৯.০৯%), মারমা ১ (২.২৭%), ত্রিপুরা ১ (২.২৭%) এবং তঞ্চঙ্গা ১ (২.২৭%)। বরাদ্দকৃত ১ কোটি ২২ লাখ ২০ হাজার টাকার মধ্যে চাকমা সম্প্রদায় পেয়েছেন ১ কোটি ৫ লাখ, ৭০ হাজার টাকা (যা মোট বরাদ্দের ৮৬.৫০%)। বাঙালি ৮ লাখ ৫০ হাজার টাকা (যা মোট বরাদ্দের ৬.৯৫%), মারমা ৩ লাখ (যা মোট বরাদ্দের ২.৪৫%), ত্রিপুরা ২ লাখ টাকা (যা মোট বরাদ্দের ১.৬৪%) এবং তঞ্চঙ্গা ৩ লাখ টাকা (যা মোট বরাদ্দের ২.৪৫%) পেয়েছেন। সিরিয়ালে ১৪ ও ১৫ নম্বরে একই ব্যক্তি রনজ্যোতি চাকমাকে দুই দফায় ৩ লাখ করে মোট ৬ লাখ টাকা প্রদান করা হয়েছে। সিরিয়াল ১৮ নম্বরের থাকা বিনৌটি চাকমাকে ১২টি গ্রুপের বিপরীতে মোট ২৫ লাখ টাকা প্রদান করা হয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলন থেকে আসা সরকারের আমলে পাহাড়ের বৈষম্য কমবে কবে থেকে? নাকি বাকি সবার অধিকার কেড়ে নিয়ে এভাবে চাকমাদের প্রদান করার রীতি চলতেই থাকবে?

উল্লেখ্য, ফ্যাসিস্ট সরকারে আমলে বীর বাহাদুর উসেশি তিন পার্বত্য জেলার অধিকাংশ বরাদ্দ বান্দরবান নিয়েছে, কুজেন্দ্র লাল ত্রিপুরা খাগড়াছড়ি নিয়ে গিয়ে স্বজন প্রীতি ও দুর্নীতির মাধ্যমে নিজেরা ভাগিয়েরনিয়েছে । তার ধারাবাহিকতায় পার্বত্য উপদেষ্টা খাগড়াছড়িতে ৩ কোটি ১২ লক্ষ টাকা নিজের আত্বীয় স্জনকে বরাদ্ধ দেয়ার অভিযোগ উঠেছে। ফ্যাসিস্ট সরকারের মনোনীত পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা বহু বির্তর্কিত বলে জনশ্রুতি আছে।#

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...