রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

রাঙামাটির ৮৫ হাজার শিশু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাবে

  • প্রকাশিত: ১২ মার্চ ২০২৫, ৪:৪৮ অপরাহ্ণ | আপডেট: ১ বছর আগে

  নিজস্ব প্রতিনিধি:-  ১৫ মাচ জাতীয়   ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে রাঙামাটির দশ উপজেলায় ৮৫ হাজার ৮৬২ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা রয়েছে স্বাস্থ্য বিভাগের। এর মধ্যে ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ৭৫ হাজার ৩২৩ এবং ৬ থেকে ১১ মাস বয়সী ১০ হাজার ৫৩৭ শিশুকে ক্যাপসুল খাওয়ানো হবে।

বুধবার (১২ মাচ) বিকেল সাড়ে তিনটায় রাঙামাটি জেলা সিভিল সার্জন (সিএস) সংবাদ সম্মেলনে এ  তথ্য জানিয়েছেন জেলার  সিভিল সার্জন নুয়েন খীসা ,এসময় উপস্থিত ছিলেন রাঙামাটি রিপোটাস ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা ও প্রেস ক্লাব সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল ।

সভায় স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, চলতি বছর দশ উপজেলার মধ্যে লংগদু উপজেলায়  ১০ হাজার ৮২২ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬  থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের ক্যাপসুল দেওয়া হবে।

ক্যাম্পেইনে লক্ষ্যমাত্রা ও ভিটামিন ‘এ,ক্যাপসুলের চাহিদামতে প্রাপ্ত ৮২ হাজার । ৯০ শতাংশ এর বেশী শিশু,যাদের বয়স ১২-৫৯ মাস ,প্রতি ছয় মাস অন্তর বছরে দুইবার লাল রং এর ভিটামিন ‘এ’(দুই লক্ষ আই ইউ)ক্যাপসুল পাবে।৯০ শতাংশ বেশী শিশু ,যাদের বয়স ৬-১১মাস,প্রতি ছয় মাস অন্তর বছরে একবার নীল রং এর ভিটামিন‘এ’(এক লক্ষ আই ইউ) ক্যাপসুল পাবে। ১১ মাস বলতে ১১ মাস ২৯ দিন এবং ৫৯ মাস বলতে ৫৯ মাস ২৯ দিন বুঝায়।

উল্লেখ্য ভিটামিন  ‘এ’ শুধুমাত্র  অপুষ্টিজনিত অন্ধত্ব থেকে শিশুদের রক্ষা করে তাই নয়,ভিটামিন‘এ’ শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। ডায়রিয়া ব্যাপ্তিকাল ও জটিলতা কমায় এবং শিশুর মৃত্যুর ঝুকি কমায়। বাংলাদেশ ভিটামিন‘এ’এর অভাব জনিত সমস্যা প্রতিরোধে স্থাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের অধীনে জাতীয় পুষ্টিসেবা,জনস্থাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান বছরে দুইবার জাতীয় ভিটামিন‘এ’প্লাস ক্যাস্পেইন করে আসছে।#

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...