রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

রাঙামাটিতে জালিয়াতির অভিযোগে পুলিশ একজনকে আটক করে

  • প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৪, ৪:৪০ অপরাহ্ণ | আপডেট: ২ বছর আগে
  নিজস্ব প্রতিবেদক:
রাঙামাটিতে পাসপোর্টসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের আইডি কার্ড ও সীল জালিয়াতি করে প্রতারণার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সে কম্পিউটার ট্রেনিং সেন্টারের আড়ালে এসব জাল-জালিয়াতি করতো বলে পুলিশ জানিয়েছে। গ্রেফতার প্রতারকের নাম নুরু জালাল মুন্না।
পুলিশ জানায়,রাঙামাটি শহরের ভেদভেদিস্থ মিনি সুপার মার্কেটে ‘সাইফুল আইটি এন্ড কম্পিউটার ট্রেনিং সেন্টার’ নামক ব্যবসা প্রতিষ্ঠানের মালিক নুরুজালাল মুন্না ইলেকট্রনিক্স ডিভাইস ও কম্পিউটারের অপব্যবহার করে পাসপোর্ট,জাতীয় পরিচয়পত্র,বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মক্ষেত্রের আইডি কার্ড,ড্রাইভিং লাইসেন্স,সীল মোহরসহ বিভিন্ন প্রকার সার্টিফিকেট জাল করে জনসাধারণের সাথে প্রতারণা করছে বলে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে।
মঙ্গলবার রাতে পুলিশ মুন্নাকে গ্রেফতার করে। সে শিমুলতলীর বাসিন্দা মো.শাহজাহানের ছেলে।
এ সময় তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে কম্পিউটার সামগ্রী,পুলিশের জাল আইডি কার্ড,আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্যাড,ভুয়া জাতীয় পরিচয় পত্র,পাসপোর্ট ডেলিভারি স্লিপ,সীল মোহরসহ বিভিন্ন মালামাল জব্দ করে।
উল্লেখ্য- তার  আগে পাসপোর্ট অফিসের লোকজন জড়িত ছিল বলে অভিযোগ ছিল । এর দোকানে ভুল সংশোধনের নামে অনেকের কাছ থেকে পাসপোর্ট অফিসের জনৈক কর্মচারী বিকাশে টাকা নেওয়ার বহু দিনের অভিযোগ  ।
 কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আলী জানান,পুলিশ এক ব্যক্তির পাসর্পোট ভেরিফিকেশন করতে গিয়ে দেখে ঠিকানার সাথে ছবির ব্যক্তির মিল নেই। উক্ত ব্যক্তি পুলিশকে জানায়,সে কোনো পাসপোর্ট করতে দেয়নি। তার কথার সূত্র ধরে পুলিশের সন্দেহ হয়,এই জাল জালিয়াতির সাথে সাইফুল কম্পিউটার ট্রেনিংয়ের মুন্না জড়িত থাকতে পারে। কোতয়ালী থানার এসআই মো.মামুনের নেতৃত্বে পুলিশ মুন্নাকে গ্রেফতার করে এবং তার ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল জব্দ করে। এতে মুন্নার জাল জালিয়াতির অনেক তথ্য পায়। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো.জাহেদুল ইসলাম জানান,কম্পিউটার ট্রেনিং সেন্টারের আড়ালে মুন্না বিভিন্ন জাল জালিয়াতির মাধ্যমে ভুয়া পাসপোর্টসহ বিভিন্ন জাল আইডি কার্ড বানিয়ে লোকজনের সাথে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছে। তাকে কোর্টে তুলে রিমান্ডের আবেদন করবো  তার সাথে আরো কারা জড়িত আছে তা খুঁজে বের করবে পুলিশ।
<img class=”x16dsc37″ role=”presentation” src=”data:;base64, ” width=”18″ height=”18″ />
All reactions:

Nazim Uddin, Shah Amran Rokon and 27 others

2 comments
3 shares
Like

 

Comment
Share
View more comments
Active

Khairul Basher

অন্যায় করলে শাস্তি হোক।
<img class=”” role=”presentation” src=”data:;base64, ” width=”18″ height=”18″ />

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...