রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ছাত্রলীগ নেতা নিহত

  • প্রকাশিত: ২ ফেব্রুয়ারি ২০২৪, ৩:৪৯ অপরাহ্ণ | আপডেট: ২ বছর আগে

খাগড়াছড়িতে বালুবাহী ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সদর উপজেলা ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন।

রোববার (২৮ জানুয়ারি) দুপুরে খাগড়াছড়ি জেলা সদর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ছাত্রলীগ নেতার নাম নুরুল কাদের চৌধুরী। তিনি সদর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন। পিতা: নুরুল আবচার চৌধুরী আওয়ামীলীগ প্রবীন নেতা দোস্ত মুহাম্মদ চৌধুরীর নাতি । এই যেন পৃথিবীর ভারী বস্তু পিতার কাদে পুত্রের লাশ।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর হাসান বলেন, ‘বালুবাহী ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত হন মোটরসাইকেল আরোহী নুরুল কাদের চৌধুরী। তাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়।

উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নেওয়ার পথে বিকাল ৫টার দিকে তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর থেকেই চালক পলাতক রয়েছে। তবে ট্রাক্টরটি জব্দ করা হয়েছে বলে জানান ওসি।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...