রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে লেফটেন্যান্ট কর্নেল মাহাতাব খান, রাঙামাটি জোনের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এরশাদ হোসেন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমীন, রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশীদ মামুন উপস্থিত ছিলেন।

টুর্নামেন্টের ফাইনাল খেলায় ইনিংসে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ ইউকেট হারিয়ে ১৩৩ রান সংগ্রহ করে। দ্বিতীয় ইনিংসে খেলতে ১৯ ওভার ৩ বলে ৬ উইকেট হারিয়ে ১৩৩ রান করে জয়ের লক্ষে পৌঁছে যায়।

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই খেলায় মাঠে আগত দর্শকদের আনন্দে ভাসিয়ে তোলে। প্রতিটি বলে বলে বলে উত্তেজনা ছড়িয়ে শেষ ওভারে জয় তুলে নেয় ভোলকান ক্লাব।

টুর্নামেন্টের সেরা বোলার আরাফাত রহমান কোকা ক্রীড়া সংসদের কবিরকে নগদ পাঁচ হাজার টাকা, সেরা ব্যাটসম্যান ভোলক্লান ক্লাবের ফয়সালকে নগদ পাঁচ হাজার টাকা এবং ম্যান অব দ্য সিরিজ ভোলকান ক্লাবের জুয়েল দাশকে নগদ ১০ হাজার টাকা ব্যক্তিগত তরফে প্রাইজমানি দেন সাবেক ক্রিকেটার ও জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপ কমিটির আহ্বায়ক আবু সাদাৎ মো. সায়েম। এছাড়া বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে রাঙামাটির ডিলার মো. জসিম উদ্দিন তিন খেলোয়াড়কে কোম্পানির পক্ষ থেকে পুরস্কার তুলে দেন।