রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

রাঙামাটিসরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগেএসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

  • প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৬, ৫:০৬ অপরাহ্ণ | আপডেট: ৩ ঘন্টা আগে

 

মো নাজিম আলী : রাঙামাটি
রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মো. ওমর মোরশেদের উদ্যোগে এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের সহায়তায় শিক্ষা উপকরণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৮ এপ্রিল ২০২৬ বিকাল চার টার সময় রাঙামাটি জেলা বিএনপির কার্যালয়ের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক পরীক্ষার্থী অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মো. ওমর মোরশেদ এবং সঞ্চালনা করেন কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আলভি হাসান নাঈম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহমেদ সাব্বির।
স্বাগত বক্তব্যে কলেজ ছাত্রদলের সহ-সভাপতি তানবির হোসেন মাহি ও শাহারিয়ার ইমন রাসেল বলেন, এসএসসি পরীক্ষার্থীদের জন্য এ ধরনের সহায়তামূলক উদ্যোগ তাদের আত্মবিশ্বাস বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা শিক্ষার্থীদের মনোযোগ সহকারে পরীক্ষা দেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা ছাত্রদলের আপ্যায়ন বিষয়ক সম্পাদক সানি আহমেদ সানি, সহ-দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম রাজু, সাবেক যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন জনি, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবু সায়েম মিনার, সদস্য সচিব মাহামুদুল হাসান জুয়েল, জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক আব্দুস সালাম, যুগ্ম সম্পাদক আব্দুর রহিম, মো. ইসহাক ও আবুল কালাম সগিরসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াও রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক শামস শাহারিয়ার ও আহ্বায়ক নাসির উদ্দিন অর্ণব।
রাঙ্গামাটি জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহমেদ সাব্বির বলেন, ছাত্রদল সময়ের প্রয়োজনে যেমন রজনীগন্ধার মতো কোমল হতে পারে, তেমনি প্রয়োজন হলে রক্তজবার মতো রাজপথে সোচ্চার হতে প্রস্তুত। পাশাপাশি শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, বিভেদ ভুলে ঐক্যের পথে এগিয়ে গিয়ে শিক্ষার মাধ্যমে নিজেদের গড়ে তুলতে হবে এবং দেশ গঠনে ভূমিকা রাখতে হবে।
শিক্ষার্থীদের পক্ষ থেকে সাইকা আক্তার, মো. নাঈম ও মো. সামি বক্তব্য রাখেন। তারা এ ধরনের উদ্যোগকে শিক্ষার্থীদের জন্য সহায়ক ও উৎসাহ ব্যঞ্জক হিসেবে উল্লেখ করে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠান শেষে প্রায় শতাধিক শিক্ষার্থীর মাঝে খাতা, কলমসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এসময় শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পরীক্ষা দেওয়ার আহ্বান জানানো হয় এবং ভালো ফলাফলের মাধ্যমে পরিবার ও দেশের মুখ উজ্জ্বল করার জন্য উৎসাহ প্রদান করা হয়।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের সামাজিক ও শিক্ষামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।#

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...