নিজস্ব প্রতিবেদক:- ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে পার্বত্য মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রীর পাশাপাশি ভূমি প্রতিমন্ত্রীর দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
বৃহস্পতিবার (১২ মার্চ) মন্ত্রিপরিষদ সচিব নসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। গত ১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর মন্ত্রী পরিষদের দায়িত্ব প্রদানকালে মীর হেলাল পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী Rules of Business, ১৯৯৬-এর Rule ৩(iv) অনুযায়ী প্রধানমন্ত্রী, মন্ত্রী এবং প্রতিমন্ত্রীগণের মধ্যে বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগের দায়িত্ব বণ্টন এবং পুনর্বণ্টন করেন। প্রধানমন্ত্রীর সদয় অভিপ্রায় অনুযায়ী মন্ত্রী-প্রতিমন্ত্রীর দায়িত্ব নিম্নরূপভাবে বণ্টন/পুনর্বণ্টন করা হল।
প্রজ্ঞাপনে ভূমি প্রতিমন্ত্রী হিসেবে ব্যারিস্টার মীর হেলালের নাম ঘোষণা ছাড়াও আহমেদ আযম খানকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিয়োগ করা হয়েছে সংশ্লিষ্ট মন্ত্রনালয় সুত্রে জানানো হয়েছে।