রাঙ্গামাটি মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে তৃতীয় দিনের মতো কর্মসূচি পালন করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা!  । বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে মেডিকেল কলেজের  অস্থায়ী ক্যাম্পাস থেকে একটি মিছিল বের করা হয়! প্রধান সড়ক প্রদক্ষিণ করে!  পরে শিক্ষার্থীরা জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটকের সামনে সমাবেশ করে !

বক্তারা বলেন,মেডিকেল কলেজের ফাইল এখনো পরিকল্পনা মন্ত্রনালয় আটকে আছে,কোন সময়ে একনেকে উঠেবে,তারপর নকশা প্রণয়ন ও প্রাক্কলন পরে টেন্ডার প্রক্রিয়া যাবে! সমাবেশে থেকে স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের অনুরোধ জানান!

শিক্ষার্থীরা বলেন, ২০১৪ সালে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের করোনারি একটি ভবনে ধারণ ক্ষমতার অতিরিক্ত মেডিকেল কলেজের যাত্রা শুরু হয়। এখনো একই ভবনে আমাদের ক্লাস চলমান রয়েছে। পর্যাপ্ত ক্লাসরুম সঙ্কটসহ অনেক সীমাবদ্ধতার মধ্যে  শিক্ষাজীবন পার করতে হচ্ছে। ইতোমধ্যে ৫টি ব্যাচ তাদের শিক্ষাজীবন শেষ করে কলেজ জীবন শেষ করেছে। বর্তমানে ৫টি ব্যাচের ২৭৫ শিক্ষার্থী এই কলেজে বিদ্যাগ্রহণ করছে। ২০১৯ সাল থেকে স্থায়ী ক্যাম্পাসের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন শুরুর পর উর্ধ্বতন কর্তৃপক্ষ বিভিন্নভাবে রাজনৈতিক আশ্বাস প্রদান করলেও স্থায়ী ক্যাম্পাসের কাজ শুরু হয়নি। শিক্ষার্থীরা জানান, যতদিন ক্যাম্পাসের কাজ শুরুর দৃশ্যমান কোনও কার্যক্রম চোখে পড়বে না ততদিন ক্লাস বর্জন কর্মসূচি অব্যাহত থাকবে।

এতে বক্তব্য রাখেন পঞ্চম ব্যাচের শিক্ষার্থী সালমা আফরিন অমি, চতুথ ব্যাচের শিক্ষার্থী তানভীর হোসেন,  শিক্ষার্থী ফেরদৌস ইউসুফ ও পুস্পিতা দাশসহ  শিক্ষার্থীরা!

মেডিকেল কলেজ অধ্যক্ষ ডা:প্রীতি প্রসুন বড়ুয়া প্রতিবেদককে জানায়,সংসদে রাঙ্গামাটি মেডিকেল কলেজ বিষয়ে উপস্থাপন করার পরও এখনো ডিপিপি পাস হয়নি!