প্রধান প্রতিবেদক। রাঙামাটিতে বেড়েছে পর্যটক মেঘ পাহাড়ের উপত্যকা রাঙামাটির সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্রে পর্যটকদের পদচারনায় মুখরিত হয়ে উঠেছে। সাজেক ভ্যালির রুইলুই ও কংলাক পাহাড়ে অবস্থিত শতাধিক রিসোর্টট-কটেজ প্রায় সব বুকিং হয়েছে। চলমান রাজনৈতিক অস্থিরতায় মধ্যে ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষেই সবচেয়ে বেশি পর্যটকদের সমাগম হয়েছে সাজেক ভ্যালিতে।
রিসোর্টট-কটেজ মালিকরা জানান, রাজনৈতিক অস্থিরতায় মন্দার দিকে ঝুঁকে পড়া সাজেকের পর্যটনশিল্প হঠাৎ সরগরম হয়ে উঠেছে দুইদিনে পর্যটকদের সমাগমে। সাজেক কটেজ মালিক সমিতির সাধারণ সম্পাদক মিংথাং জাওয়া লুসাই (জেরি) জানান, সাজেকে শতাধিক রিসোর্টট-কটেজ পর্যটকদের ভারে পরিপূর্ণ হয়ে আছে। সবারই প্রায় সম্পূর্ণ বুকিং হয়েছে। তিনি আরও জানান, চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে গত নভেম্বর থেকে সাজেক ভ্যালিতে পর্যটকদের সমাগম কমে এসেছিল। কোনোদিন পর্যটক শূণ্য না থাকলেও দিনে ১০-১৫টি চাঁদের (জিপ) আসতো।
তবে বিজয় দিবসকে কেন্দ্র করে বিপুল পর্যটকের সমাগম হয়েছে। এদিকে, সাজেক ভ্যালি ছাড়াও রাঙামাটি শহরের পর্যটনকেন্দ্র গুলোতেও ভ্রমণপিপাসুদের পদচারণা বেড়েছে। গতকাল শুক্রবার ও আজ শনিবার দুইদিনে পর্যটকরা আসছেন। পর্যটন ঝুলন্ত সেতুর টিকেট বিক্রয়কর্মী মো. সোহেল জানান, গতকাল শুক্রবার প্রায় ৪ হাজার টিকেট বিক্রি হয়েছে। আজকে এই সংখ্যা আরও বাড়তে পারে রাঙামাটি শহরের পর্যটন ঝুলন্ত সেতু, পলওয়েল পার্ক, ডিসি বাংলো, কাপ্তাই হ্রদ, বার্গী লেকভ্যালি, ডিভাইন লেকসহ অন্যান্য পর্যটন ও বিনোদনকেন্দ্রে পর্যটকরা ঘুরে বেড়াচ্ছেন।#