শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

বাংলাদেশ বিনির্মাণ সংস্থা (BBA) পার্বত্য মন্ত্রীকে পাহাড়েজনগ‌ণের উন্নয়‌নে ১৫ দফা দাবি

  • প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১:৫৪ অপরাহ্ণ | আপডেট: ২ মাস আগে
নিজস্ব প্রতিনিধি:-   বাংলাদেশ বিনির্মাণ সংস্থা (BBA) এর পক্ষ থেকে নবনির্বাচিত  মন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এডভোকেট দীপেন দেওয়ান এমপি প্রতি উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে মানপত্র পেশ ও প‌ার্বত‌্য জনগ‌ণের উন্নয়‌নে ১৫ দফা দাবি উপস্থাপন করা হয়েছে।
উপ‌স্থিত ছি‌লেন সংস্থার চেয়ারম‌্যান এ‌্যাড‌ভো‌কেট পার‌ভেজ তালুকদারসহ রাঙামা‌টি খাগড়াছ‌ড়ি বান্দরবানের বি‌ভিন্ন নেতৃবৃন্দগণ । ১৫ দফা দাবীর মধ্যে চট্টগ্রাম রাঙামা‌টি সড়ক ৪ লেন করা- অপ্রয়োজনীয় সড়ক বাঁক দূর করা ,পার্বত‌্য চট্টগ্রা‌মে বিমানবন্দর, ইপি‌জেড করা, ঢাকা চট্টগ্রা‌মে ছাত্রছাত্রী হো‌স্টেল ও কর্মজীবী হো‌স্টেল করা , তিন পার্বত‌্য জেলা‌কে ৭ টি জেলা ও ৭‌টি সংসদীয় আসন করা , পার্বত‌্যঞ্চ‌লে আরও আরও ৫‌টি পৌরসভা সৃ‌ষ্টি, রাঙামাটি‌কে বিভাগ করা , তিন পার্বত‌্য জেলায় আরও ৫‌টি প‌লি‌টেক‌নিক ,৫‌টি পর্যটন ইন্স‌টি‌টিউট, আইটি হাব প্রতিষ্ঠা ও পর্যটন শি‌ল্পের বিকাশ করা, ফুড প্রসে‌সিং জোন করা,‌জেলা হাসপাতা‌লের মান উন্নয়ন,কাপ্তাই লে‌কের মাধ‌্যমে বহুমু‌খী শিল্প, সাফারী পার্ক ,শিশু পার্ক তৈরী, সাংবা‌দিক ,ডাক্তার আইনজীবী পেশাজীবী ভু‌মিহীনদের জন‌্য বিনামূ‌ল্যে বা স্বল্পমূ‌ল্যে প্লট বরাদ্দ , রাঙামা‌টিতে নতুন উপশহর ‌তৈরী,উন্নয়ন বো‌র্ডের মাধ‌্যমে উপ‌জেলাগু‌লো‌তে আবা‌সিক এলাকা গ‌ড়ে তোলা, ৭‌টি স্থল, ১‌টি নৌবন্দর বন্দর , লিচুবাগান সেতু, আইনজীবী‌দের জন‌্য বারভবন ও সাংবা‌দিক‌দের জন‌্য ভবন নিমার্ণসহ বি‌ভিন্ন দাবী পেশ করা হয় । মাননীয় মন্ত্রী এসব বিষ‌য়ে ভূ‌মিকা রাখ‌বেন ব‌লে আশ্বাস‌ দেন । এছাড়াও সংগঠ‌নের রাঙামা‌টি ১০‌টি উপজেলার নেতৃবৃন্দ মন্ত্রীম‌হোদ‌য়ের সা‌থে শু‌ভেচ্ছা বি‌নিময় ক‌রেন।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...