মঙ্গলবার, ০২ জুন, ২০২৬

রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়কের ঘাগড়া কলাবাগান এলাকার পাহাড় ধস

  • প্রকাশিত: ২২ আগস্ট ২০২৪, ৭:০৬ পূর্বাহ্ণ | আপডেট: ২ বছর আগে

বিশেষ প্রতিবেদক। ভোর সকালে রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়কের ঘাগড়া কলাবাগান এলাকার পাহাড় ধস। রাঙামাটি সড়ক বিভাগ ও ফায়ার সার্ভিস মাটি সরিয়ে যানচলাচল স্বাভাবিক করেছে।

অন্য দিকে রাঙামাটি- খাগড়াছড়ির আঞ্চলিক সড়কের কুতুকছড়ি এলাকায় সড়ক ডুবে গিয়ে রাঙামাটি সাথে খাগড়াছড়ি জেলার যানচলাচল বন্ধ রয়েছে। অপরদিকে আবার বাঘাইছড়ির মারিশ্যা- দিঘীনালা সড়কে প্রশিক্ষণ টিলা নামক এলাকায় পাহাড় ধস যান চলাচল বন্ধ রয়েছে। বাঘাইছড়িতে বন্যার পরিস্থিতি খারাপের দিকে প্রায় ৩০ টি গ্রাম ও রাস্তা ঘাট ডুবে গিয়েছে। বাঘাইছড়িতে একই অবস্থা বন্যার পানিতে সবকিছু অচল হয়ে পড়েছে । রাস্তা-ঘাট বাড়ী -ঘর ডুবে যাওয়ায় সকলে আশ্রয় কেন্দ্র খুজতে শুরু করেছে । কোথাও উচু জায়গায় প্রাথমিক বিদ্যালয় ,কলেজ ও মাদ্রাসায় আশ্রয় নিয়েছে বলে জানাগেছে ।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...