বুধবার, ০৩ জুন, ২০২৬

রাঙ্গামাটি ভারতের সিগারেট আটক,থামছে না চোরা কারবারীরা! 

  • প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১:২৪ অপরাহ্ণ | আপডেট: ২ বছর আগে

নিজস্ব প্রতিনিধি:  রাঙ্গামাটি শহরে অবৈধ ভারতীয় সিগারেট পাচারকারী সিন্ডিকেট বেপোরোয়া  হয়ে উঠেছে। ভারত সীমান্ত হতে কৌশলে বিভিন্ন পন্যবাহী বোট যোগে রাঙ্গামাটি নিয়ে পাচারকারী সিন্ডিকেট চক্র। এর আগে খাগড়া দিয়ে ট্রাক যোগে পাচার হওয়ার সময় আইন শৃংখলা বাহিনী কয়েক দফা আটক করেছে।

জানাগেছে, খাগড়াছড়ি সীমান্ত পাচারকারীরা কোন সুবিধা করতে না পেরে পথ পরিবর্তন করে রাঙ্গামাটির ভারত সীমান্ত নিরাপদ হিসাবে ব্যবহার করা করা হচ্ছে । তারই ধারাবাহিকতায় কয়েক দফা পাচার পর প্রথম বনবিভাগ মানিকছড়ি চেকপোষ্টে কাঠের সাথে মুন প্রায় ৩৩ হাজার পেকেট আটক করে। সম্প্রতি যৌথবাহিনী  আটকের  পরে সেনাবাহিনী গোপন সংবাদের ভিক্তিতে আবরো অবৈধ সিগেরেট আটক করেন। একই সাথে  ছয়দিনের ব্যবধানে শহরেই অবৈধ ভারতীয় সিগারেট জব্দ করেছে  নিরাপত্তা বাহিনী । রাঙ্গামাটি উদ্ধার হয়েছে প্রায় দুই কোটি টাকার অধিক অবৈধ সিগেরেট  ।

সদর সেনা জোন কর্তৃপক্ষ জানিয়েছেন,সুনির্দিষ্ট্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার  রাতে রাঙ্গামাটি শহরের শহীদ মিনার এলাকায় সেনাবাহিনী ও বিজিবির সদস্যদের সাথে নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করেন ক্যাপ্টেন মোঃ সাকিফ রহমান। ঔ সময় শহীদ মিনার সংলগ্ন কাপ্তাই হ্রদের তীরে রক্ষিত একটি পরিত্যক্ত নৌকা থেকে ১১ হাজার ৯৭০ প্যাকেট অরিস সিলভার এবং ৩৪ হাজার ৮৩০ প্যাকেট ওমেগা সিগারেট আটক করা হয়। যার আনুমানিক আটকৃত সিগেরেটের মূল্য মোট ৯৩ লাখ ৬০ হাজার টাকা।

জোন কর্তৃপক্ষ জানিয়েছেন, উদ্ধারকৃত অবৈধ সিগারেট পরবর্তীতে সেক্টর সদর দপ্তর বিজিবি’র প্রতিনিধির নিকট হস্তান্তর করা হয়। রাঙ্গামাটি জোন কর্তৃক পার্বত্য চট্টগ্রামে শান্তি বজায় রাখতে নিরাপত্তাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...