বুধবার, ০৩ জুন, ২০২৬

আওয়ামী লীগ দেশ গঠনে আমাদের নেতৃত্ব দিয়েছে-মাহফুজ আনাম

  • প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২৫, ৪:৫৬ অপরাহ্ণ | আপডেট: ৫ মাস আগে

রাঙ্গামাটি প্রতিদিন ডেস্ক:- ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম বলেছেন, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ বাংলাদেশ সৃষ্টিতে নেতৃত্ব দিয়েছে আর শেখ হাসিনার আওয়ামী লীগ দেশ গঠনে আমাদের নেতৃত্ব দিয়েছে। অতীতের অন্য যেকোনো সরকারের চেয়ে আওয়ামী লীগের সরকারের (২০০৯-২০২৪) অর্জনগুলো স্মরণীয় এবং অতুলনীয়। বর্তমান আওয়ামী লীগ শেখ হাসিনার হাতে গড়া। তিনি দলটিকে পুনরুজ্জীবিত, পুনর্গঠন, উজ্জীবিত করেছেন। তাঁর মতে, এটাও শেখ হাসিনার একক কৃতিত্ব যে দলটি একটানা ক্ষমতায় ছিল, যার নজির বাংলাদেশে আর দ্বিতীয়টি নেই। ভারতে নির্বাসিত জীবন থেকে ১৯৮১ সালে দেশে ফেরার পর তিনি দলটির নেতৃত্বে আছেন। ১৯৭৫ সালের আগস্ট মাসে আওয়ামী লীগের ওপর সবচেয়ে নৃশংস আঘাত হেনে একে অস্তিত্ব সংকটের মুখে ফেলা হয়েছিল। তিনি বলেন, জাতীয় চার নেতাকে কারাগারে হত্যা করে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হয় আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বকে। আওয়ামী লীগ একসময় সত্যিকার অর্থেই সবচেয়ে সফলভাবে জনগণের স্বার্থের প্রতিনিধিত্ব করেছে। বাঙালির আকাঙ্ক্ষাকে ধারণ করার দিক থেকে আর কোনো রাজনৈতিক দল আওয়ামী লীগের ধারেকাছেও ছিল না। ভারতীয় জাতীয় কংগ্রেসের বৃটিশবিরোধী আন্দোলনের সময় থেকে উপমহাদেশে আর কোনো রাজনৈতিক দল আওয়ামী লীগের মতো এমন খ্যাতি ও নৈতিক কর্তৃত্ব অর্জন করতে পারেনি। তিনি বলেন, ১৯৭১ সালে আমাদের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দেওয়ার বিষয়টি ছিল আওয়ামী লীগের সবচেয়ে বড় গৌরবময় অধ্যায়। অন্তর্বর্তী সরকারের জাতীয় দিবস বাতিলের বিষয়ে সরকারের সঙ্গে মাহফুজ আনামের মতামত প্রায় একই হলেও দ্বিমত রয়েছে তিনটি দিবস নিয়ে—৭ মার্চ (বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের দিনটি), ১৫ আগস্ট (বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের প্রায় সব সদস্যকে হত্যাকাণ্ডের দিন) এবং ৪ নভেম্বর (গণপরিষদে যেদিন সংবিধান গৃহীত হয়)। তিনি বলেন, এই দিনগুলোতে ইতিহাস রচিত হয়েছিল এবং কোনোভাবেই এগুলোর গুরুত্ব কমানো উচিত নয়। আমাদের ইতিহাসে বঙ্গবন্ধুর অবদান অবিস্মরণীয়। আওয়ামী লীগের দুঃশাসনের মাপকাঠিতে বঙ্গবন্ধুকে বিচার করা ঠিক হবে না। শিক্ষার্থীদের অনুরোধ করব, তারা যেন শেখ হাসিনার অপশাসনের পাল্লায় বঙ্গবন্ধুকে না মাপে। ১৬ বছর–১৯৭৫ সালের আগস্ট থেকে ১৯৯০ সালের ডিসেম্বর পর্যন্ত জাতির জনক বঙ্গবন্ধুর কথা বা তাঁর হত্যাকাণ্ডের কথা আওয়ামী লীগের নিজস্ব পরিসরের বাইরে খুব কম জায়গাতেই উল্লেখ করা হতো। মাহফুজ আনাম বলেন, আমরা গর্ব করতে পারি, ১৯৯১ সালে ডেইলি স্টার প্রকাশের পর ১৫ আগস্টকে বিশেষভাবে তুলে ধরতে শুরু করে। ওই বিরুদ্ধ সময়ে দুই কলামে কালো রঙের বর্ডারে বঙ্গবন্ধুর ছবি প্রকাশ করে। দেশের শীর্ষ পত্রিকাগুলোর মধ্যে ডেইলি স্টারই প্রথম এই ধারার সূচনা করে। তাঁর বক্তব্যের বিষয়ে আপনাদের মতামত জানতে আগ্রহী। বক্তব্যের বিস্তারিত পড়তে পারেন সময় থাকলে-প্রথম আলো

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...