বুধবার, ০৩ জুন, ২০২৬

রাঙামাটিতে বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে শোভাযাত্রা

  • প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৫, ১:১২ অপরাহ্ণ | আপডেট: ১ বছর আগে

এস এম মাহারাব রশীদ চৌধুরী।-বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে রাঙামাটি জেলা প্রশাসন কর্তৃক শোভাযাত্রার আয়োজন করা হয়। সোমবার ১৪ এপ্রিল ২০২৫ উক্ত শোভাযাত্রায় রাঙামাটি পার্বত্য জেলার জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার,রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার ড.এস এম ফরহাদ হোসেন।

শোভাযাত্রাটি রাঙামাটি পৌরসভা কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

পরে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত লোকজ মেলার শুভ উদ্বোধন,সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এসময় সরকারের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতা কর্মীরা প্রমুখ ।

উল্লেখ্য,অধিকাংশ শহরে পতিত সরকারের কর্মী ও সমর্থক শুভকাংক্ষী অনেকেই শোভাযাত্রায় যোগদান করতে দেখাগেছে।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...