নিজস্ব প্রতিবেদক
চলে গেলেন রাঙামাটির জনপ্রিয় উপস্থাপক ও লেকার্স পাবলিক স্কুলএন্ড কলেজের সিনিয়র শিক্ষক ছিলেন লিটন দেব। শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার আগে চারদিন ধরে আইসিইউ, লাইফ সাপের্টে ছিলেন। ব্রেন স্টোকের কারণে তিনি মৃত্যুবরণ করেন বলে জানিয়েছেন তার চিকিৎসকগণ।
দুপুরে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নিজ বাসায় আনার পর সেখানে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া সংগঠনের পাশাপাশি নিজ কর্মস্থল লেকার্স স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা লিটন দেবের মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। লিটন দেবের মৃত্যুতে বিভিন্ন সংগঠন থেকে শোক জানানো হয়। অসাম্প্রদায়িক এই ব্যক্তির প্রতি শ্রদ্ধা জানাতে এসময় বিভিন্ন জনগোষ্ঠী ও সম্প্রদায়ের মানুষজন তাঁর বাসায় ও শ্মশানে উপস্থিত হন।