বুধবার, ০৩ জুন, ২০২৬

রাঙামাটি জেলা সড়ক পরিবহন ট্রাক ইউনিয়নের সংবাদ সম্মেলন

  • প্রকাশিত: ১৪ আগস্ট ২০২৪, ১১:৪২ পূর্বাহ্ণ | আপডেট: ২ বছর আগে

নিজস্ব প্রতিনিধি। রাঙামাটি জেলা সড়ক পরিবহন ট্রাক ইউনিয়নে ভাংচুর দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে একাংশ। ১৪ আগষ্ট বুধবার সকাল ১০ ঘটিকায় রাঙামাটি রির্পোটার্স ইউনিটির কার্য্যলয়ে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সভাপতি রুহুল আমিন মো: আকতার সহ সম্পাদক জাহাজ্ঞীর অর্থ সম্পাদক মো: মোস্তফা দপ্তর সম্পাদক ও মো: ইসলাইল কার্যকারী সদস্য ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রুহুল আমিন বলেন,৫ আগষ্ট ২০২৪ইং কোটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাবেক আওয়ামীলীগ সরকার পদত্যাগের খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে উত্তাল সারাদেশ। এই সুযোগে রাঙামাটি পার্বত্য জেলা ট্রাক,মিনি ট্রাক ও পিকআপ শ্রমিক ইউনিয়নের নেতৃত্বে থাকা এটিএম হাসমত উল্লাহ ও সিরাজের সুচিন্তিত মতামতে রাঙামাটি রেজি:নং-১০৭৯ এর পিছনে দেওয়াল ভেঙ্গে ফেলা,তালা ভেঙ্গে অফিস দখল করে,অফিসের ফাইলপত্র আগুন দিয়ে পুড়ে দিয়ে প্রচুর ভাংচুর করে।
১১ আগষ্ট ২০২৪ আনুমানিক বেলা দেড়টার দিকে এটিএম হাসমত উল্লাহ ও সিরাজের নেতৃত্বে আমাদের অফিসের দেয়াল ভেঙ্গে মালামাল লুট করে নিয়ে যায়। এবং শ্রমিক ইউনিয়নের সাইন বোর্ডটি সাদাকালি দিয়ে দ্বারা মুছে ফেলে । দেশের চলমান পরিস্থিতিতে এটিএম এটিএম হাসমত উল্লাহ ও সিরাজের নৈরাজ্য সৃষ্টি করে ট্রাক টার্মিনালে চাদাবাজি শুরু করেছে। তিলে তিলে গড়া শ্রমিক সংগঠনের গুরুত্বপুর্ণ কাগাজপত্রাদি পুড়িয়ে দিয়েছে তারা। সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে আমাদের বৈধ অফিস ও রেজি: পাওয়া সংগঠন তারা দখল করে ফেলেছে। পৌর ট্রাক ট্রার্মিনাল শ্রমিকদের সংগঠন এখন স্বর্গরাজ্যে পরিণত হয়েছে।
এনসব অভিযোগ প্রসঙ্গে এটিএম হাসমত উল্লাহ বলেন,সর্ম্পুণ মিথ্যা ও ভিত্তিহীন, ভাংচুর, লুটপাট রুহুল আমিন গ্রæপের লোকজন অবৈধভাবে ভেঙ্গেছে,তার আগে রুহুল আমিনসহ একই সংগঠনে এক সংঙ্গে নির্বাচনে পরাজিত হয়ে এসব ভাংচুর করেছে ।রাঙামাটি জেলা ট্রাক পিকআপ শ্রমিক ইউনিয়নের রেজি:২০৫৩  নির্বাচনে এটিএম হাসমত উল্লাহ গ্রæপ বিপুল জয়লাভ করার পর থেকে এসব ষড়যন্ত্র করে আসছে রুহুল আমিন। চাদাবাজির যেই অভিযোগ করেছে তা সত্য নয়। সেইটা আমাদের চাদা আমরা দিয়ে আসছি। আগে থেকে প্রশাসনকে জানিয়ে আসছি বলে জানান সহ সম্পদক জামাল উদ্দীন। প্রতিবেদক সরেজমিনে গিয়ে গøাস টিভি দরাজা ভাংচুর দৃশ্য দেখা গেছে। #

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...